সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কাকে বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে?

অনলাইন ডেস্ক :

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের বড় কন্যা খাতিজা রহমান বিয়ে করেছেন। পাত্রের নাম রিয়াসদীন শেখ মোহাম্মদ। তিনি পেশায় অডিও প্রকৌশলী ও একজন উদ্যোক্তা। রিয়াসদীনের সঙ্গে দীর্ঘদিনের প্রেম ছিল খাতিজার। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিসহ পুরো পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মেয়ের বিয়ের বিষয়টি নিজেই জানান দেন এ আর রহমান। ছবির ক্যাপশনে লেখেন- ‘সৃষ্টিকর্তা এ দম্পতিকে আশীর্বাদ করুনৃআপনাদের শুভকামনা এবং ভালোবাসার জন্য অগ্রিম ধন্যবাদ। ছবিতে দেখা যায়, একটি সোফায় নবদম্পতি বসা। পেছনে স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন এ আর রহমান। পারিবারিক এ ছবিটি পোস্ট করার পরই তাতে এ আর রহমানের অগণিত ভক্ত ও সহকর্মী নবদম্পতিকে অভিনন্দনে ভাসাচ্ছেন। গত ২৯ ডিসেম্বর রিয়াসদীনের সঙ্গে আংটি বদল হয় ২৩ বছর বয়সী খাতিজার। বিয়েতে খাতিজার পরেন অফ হোয়াইট রঙের ঐতিহ্যবাহী পোশাক; তার সাথে মিলিয়ে বর রিয়াসদীন পরেন সাদা শেরওয়ানি। ১৯৯৬ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্ম খাতিজার। বাবা প্রখ্যাত সঙ্গীত পরিচালক হওয়ায় ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বড় হয়েছেন খাতিজা। অ্যাকাডেমিক পড়াশোনা শেষে সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন। এরইমধ্যে নিজের বাবার করা সুরে ‘রোবো’ ছবিতে গান করেছেন খাতিজা। রজনীকান্ত অভিনীত এ ছবির গান করার সময় খাতিজার বয়স ছিল মাত্র ১৪ বছর।