সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাত কেজি ওজন কমালেন মিম

অনলাইন ডেস্ক :

মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ফিটনেসের নতুন ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। চার মাসে সাত কেজি ওজন কমিয়েছেন তিনি। ফিটনেসের রহস্য খোলসা করেছেন। মিম জানান, এখন বেশিরভাগ সময়ই বাসাতেই। কারণ করোনার মধ্যে কোথাও ত যাওয়ার নেই। ছবির কাজ বন্ধ থাকায় প্রচুর অবসর পাচ্ছেন। টিভি দেখা, বই পড়া এবং পারিবারিক কাজে সময় দিচ্ছেন। পরিবারের সঙ্গে সময় ব্যয় করছেন। অভিনেত্রী বলেন, আমি তো সবসময় জিমে যাই। এখন আগের চেয়ে একটু বেশিই সময় দিচ্ছি জিমে। কেননা এখন অবসর সময় বেশি। এর ভালো ফলও পাচ্ছি। গত চার মাসে সাত কেজি ওজন কমিয়েছি। আরও কিছু ওজন কমানোর ইচ্ছে আছে। শারীরিকভাবে ফিট থাকলে শরীরের পাশাপাশি মনও ভালো থাকে। তবে আউটডোর শুটিংয়ে গেলে জিম করার কাজটি বিঘিœত হয়। বিদ্যা সিনহা মিম, করোনা মহামারির কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন। মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসেছেন বটে, তবে সেটি বিশেষ অনুরোধের নাটক নিয়ে। কিছু দিন আগে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। পাশাপাশি কাজ শুরু করেছেন বিজ্ঞাপনের।