সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত

অনলাইন ডেস্ক :

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরে অজিদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের এই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। অন্যদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হবে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে কয়েকটি সাদা বলের সিরিজ খেলার পাশাপাশি সেপ্টেম্বরে ভারতে গিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।’ এ বছর শুধু টি-টোয়েন্টি সিরিজ খেললেও, আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে চার টেস্ট খেলতে আবারো ভারত যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ঘরের মাঠে ৯ থেকে ১৯ জুন পর্যন্ত প্রোটিয়াদের সাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এরপর আয়ারল্যান্ড সফরে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ড যাবে ভারত। ইংল্যান্ডের মাটিতে করোনার কারণে স্থগিত হওয়া পঞ্চম ও শেষ টেস্ট খেলবে ভারত। এছাড়াও ইংলিশদের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে তারা।