সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৫১ বলেই শেষ প্রথম দিনের প্রস্তুতি

অনলাইন ডেস্ক :

একটি মাত্র প্রস্তুতি ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে মূল লড়াই শুরুর আগে শ্রীলঙ্কা দলের নিজেদের কিছুটা গুছিয়ে নেওয়ার সুযোগ এই একটিই। কিন্তু প্রকৃতি সেই পথে বাধা হয়ে দাঁড়াল। বৃষ্টির বাগড়ায় কয়েক ওভার খেলার পরই ভেস্তে গেল প্রথম দিন। বিকেএসপিতে মঙ্গলবার (১০ মে) শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। কেবল ৮.৩ ওভার ব্যাটিং করার সুযোগ পাওয়া লঙ্কানরা এক উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪ রান। প্রতিপক্ষ অধিনায়ক দিমুথ করুনারতেœকে ফিরিয়ে দিয়েছেন মুকিদুল ইসলাম। ষষ্ঠ ওভারে এই পেসারের বাউন্সারে কিপার এনামুল হকের গ্লাভসে ধরা পড়েন ২ রান করা করুনারতেœ। আসিথা ফার্নান্দোর সঙ্গে উইকেটে আছেন কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা কুসল মেন্ডিস। আকাশ মেঘলা ছিল সকাল থেকেই। এর মাঝেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আধ ঘণ্টার মতো খেলা চলার পর ঠিকই হানা দেয় বৃষ্টি। তাতে প্রস্তুতির প্রথম দিনটি ভালো হলো না তাদের। প্রস্তুতি ম্যাচ শেষে লঙ্কানরা যাবে প্রথম টেস্টের শহর চট্টগ্রামে। আগামী রোববার থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ মে থেকে মিরপুরে। মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল চট্টগ্রামে রোববার রাতেই পৌঁছে গেছে। গত সোমবার থেকে শুরু করছে তারা নিজেদের ঝালিয়ে নেওয়ার কার্যক্রম।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮.৩ ওভারে ১৪/১ (আসিথা ৭*, করুনারতেœ ২, মেন্ডিস ৫*; আবু জায়েদ ৪-১-৮-০, মুকিদুল ৪-১-৬-১, এনামুল ০.৩-০-০-০)