সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

যে কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার?

অনলাইন ডেস্ক :

কঙ্গনা রনৌতের প্রেমিক নেই কেন বা কেন বিয়ে করছেন না এই প্রশ্ন বলিউড পাড়ায় নিয়মিত ঘুরপাক খায়। এবার এ নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। তার দাবি- তিনি মারপিট করেন, কথায়-কথায় ঝগড়া করেন, ছেলে পেটান তাই তার বিয়ে হচ্ছে না! ‘ধকড়’ মুক্তি পাওয়ার অপেক্ষাতে রয়েছেন এখন কঙ্গনা। ছবিতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে দেখা মিলবে তার। আর তার জন্য কড়া প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কঙ্গনাকে। শরীরচর্চা করেছেন। ছবির কিছু মারামারির দৃশ্যও তিনি নিজেই শ্যুট করেছেন। ভারতের টিভি ও রেডিও হোস্ট সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধকড়’ সিনেমার মতো আসল জীবনেও ‘টম বয়’? আর তাতেই হেসে কঙ্গনা রানাওয়াত জবাব দেন, ‘এরকমটা মোটেও নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছ।’ এরপরই সিদ্ধার্থ কান্নান কঙ্গনাকে প্রশ্ন করেন, ‘তাহলে তুমি শক্তপোক্ত বলে তোমার বিয়ে হচ্ছে না?’ তাতে নায়িকার হাসির ছলেই উত্তর, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’ হিন্দুস্থানটাইমস