সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এবার ধোনির সিনেমায় নায়িকা নয়নতারা

অনলাইন ডেস্ক :

নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। নতুন ইনিংসের শুরু করতে চলেছেন ক্যাপ্টেন কুল। এমনিতেই চেন্নাই ধোনির জন্য বেশ নাকি পয়া। আইপিএলএ নিয়মিতই চেন্নাই কিংসের জন্য মাঠে নেমেছেন। এবার চেন্নাইয়ের রাজ্য তামিলনাড়ুর জন্য খেলবেন তিনি। তবে মাঠে নয়, সিনে পর্দায়। তামিল ছবি প্রযোজনা করছেন তিনি। যেখানে তার নায়িকা নয়নতারা। এছাড়াও ‘অথর্ব’ নামের এক পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকায় অভিনয় করবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি। রমেশ তামিলমানি রচিত ওই সিরিজও প্রযোজনা করবে ধোনি এন্টারটেইনমেন্ট। সম্প্রতি এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পুরাকালের এক যোদ্ধার চেহারায় ‘দৈত্য-দানবদের’ সঙ্গে লড়াই করছেন ধোনি। তার এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার নেপথ্যে রয়েছেন ক্রিকেটার-পতœী সাক্ষী। উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল তার বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিটি ব্যাপক প্রশংসিত ও ব্যবসা করে। এছাড়াও নিয়মিতই ধোনি বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। অন্যদিকে, শিগগিরই বলিউডের বড় পর্দায় অভিষেক হবে দক্ষিণি নায়িকা নয়নতারার। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। ধোনি প্রযোজিত আসন্ন তামিল সিনেমাটি নিয়েও বেশ উচ্ছ্বসিত এ তারকা। সূত্র: এনডিটিভি