সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ‘হৈ হৈ হল্লা’

অনলাইন ডেস্ক :

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দুরন্ত’র বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। একটি বাড়ি, যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন পরিবারের বসবাস। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সেখানে চলে উৎসবের আয়োজন। সেই আয়োজনে সবার দৃষ্টি এড়িয়ে অদ্ভুত এক লোক ঢুকে পড়ে বাড়িতে। তারপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। এমন গল্পে নির্মিত এই বিশেষ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ এবং শিশুশিল্পী তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা, স্বৌজঃ সায়ন্তন প্রমুখ। নাটকটির রচয়িতা শাওন কৈরি এবং পরিচালক মো. তোফায়েল সরকার। দুরন্ত’র বুদ্ধপূর্ণিমার বিশেষ আয়োজনে ‘হৈ হৈ হল্লা’ নাটকটি দেখা যাবে ১৫ মে দুপুর ১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।