সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অফিস পলিটিকস নিয়ে নাটক ‘মেঘবেলা’

অনলাইন ডেস্ক :

পুরান ঢাকার এক পরিবারের প্রেম-ভালোবাসার গল্প, সাথে অফিস পলিটিকস নিয়ে নির্মিত হলো ধারাবাহিক নাটক ‘মেঘবেলা’। রোববার (১৫ মে) থেকে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। আহমেদ শাহাবুদ্দিনের রচনা ও ইসমত আরা চৌধুরী শান্তির পরিচালনায় নাটকটি দেখা যাবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ১১টা ২৫মিনিটে। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা শান্তি জানান, শাহেদ অফিসে বড় পদে প্রমোশন পান। অন্য কর্মকর্তা শতাব্দী এতে মন খারাপ করেন। তাকে বিপদে ফেলার জন্য নানান পরিকল্পনা করতে থাকেন। বসের কাছে অবস্থান খারাপ করার জন্য নেতিবাচক কথা বলেন। অফিস পলিটিকসের ফাঁদে পড়েন শাহেদ। অন্যদিকে তার ভালোবাসার মানুষকে নিয়ে পরিবারে শুরু হয় নানা ঘটনা। পারিবারিক ভালোবাসা, বিচ্ছেদ, অফিস পলিটিকসসহ নানা বিষয় নিয়ে এগিয়ে যাবে ‘মেঘবেলা’ ধারাবাহিকের গল্প। নাটকটিতে অভিনয় করেছেন শাহেদ শরিফ খান, শতাব্দী ওয়াদুদ, তানিয়া বৃষ্টি, নাবিলা ইসলাম, দীপা খন্দকার, খালেকুজ্জামান, মাসুম আজিজ, শিল্পী সরকার অপু, শমু চৌধুরী, জয়শ্রী কর জয়া, মানস বন্দ্যোপাধ্যায়, ঈশানা, ইমরোজ, নাফিজা নাফা, তানভীর তনু, রিফাত জাহান, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী, নব্যসহ অনেকে।