সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পাবনায় ভাবিকে উত্যক্তের প্রতিবাদের জেরে দেবরকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ভাবিকে উত্যক্তের প্রতিবাদ করার জের ধরে শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রবিবার (১৫ মে) ভোর রাতের দিকে আমিনপুর থানা এলাকার ঘোপসিলেন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিপন হোসেন ঘোপসিলেন্দা গ্রামের মৃত আজিজ খাঁর ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, প্রায় দেড় বছর আগে ভাবিকে আসামিদের করা উত্যক্তের প্রতিবাদ করেছিলেন শিপন হোসেন। এই সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। সেই শত্রুতার জেরেই আসামিরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের খুবই দ্রুতই গ্রেফতার করা হবে বলেও জানান ওসি রওশন আলী।