সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শেরপুরের ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ২৪বোতল মদসহ ফয়েজ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। রবিবার (১৫ মে) বিকাল ৩ ঘটিকার সময় নলকুড়া ইউনিয়নের উত্তর ডেফলাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ফয়েজ মন্ডল ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত মহর আলীর ছেলে।

ঝিনাইগাতী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও এসআই ফেরদৌস আলম সঙ্গীয় পুলিশ নিয়ে উত্তর ডেফলাই মোড় থেকে ফয়েজকে ২৪ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ফয়েজের বিরুদ্ধে অত্র থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ফয়েজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং রবিবার (১৫ মে) গ্রেফতাকৃতকে আদালতে পাঠানো হয়েছে।