সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

সিসিকের বর্ধিত এলাকায় জলাবদ্ধতা পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকায় জলাবদ্ধতা পরিদর্শন করেছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন।
তিনি ১৪ই মে শনিবার দুপুরে কুচাই, তৈয়ব কামাল, শেখপাড়া, শ্রীরামপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় জনসাধারণ কে সচেতন ও সহযোগিতা করতে হবে। বিভিন্ন জায়গায় পানি স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়েছে, সেই জায়গাগুলি চিহ্নিত করে পানি চলাচলে সুযোগ করে দিতে হবে। এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশন দ্রুত কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আহমেদুর রব, বিশিষ্ট রাজনীতিবদ ও সমাজসেবী সুমন সিকদার, মামুনুল হক সিকদার, হিরন মিয়া সালেক আহমদ , আশরাফ আহমদ, কামাল, ওলিউর রহমান ননী, জসীম উদ্দিন, শাকিল আহমদ, শওকত আহমদ,মোস্তফা আহমদ,ছুনু মিয়া, রাজন আহমদ প্রমুখ।