Upcoming

Spain
0-0

Cape Verde
Source: ESPN


জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল শনিবার (১৪ মে) বিকাল ৫ টায় র্যাব-১৪ ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ভরাডুবা এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল মিয়া (২০) পিতা- মোঃ আনিছ মিয়া ও মোঃ আশরাফুল মিয়া (২০), পিতা- মোঃ আতিক মিয়াকে দশ কেজি শুকনা গাঁজা, একটি মোবাইল সহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা হতে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। এব্যাপারে র্যাব কর্তৃক বাদী হয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় নিয়মিত মামলা রুজু করে।
এ সম্পর্কিত আরও পড়ুন