সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

অসৎ পথের করুণ পরিণতির গল্প ‘বালিঘর’

অনলাইন ডেস্ক :

সৎ পথে থেকে অল্প টাকা উপার্জন করে সুখে থাকা যায়। এই টাকার স্থায়িত্ব থাকে কিন্তু অসৎ পথে উপার্জনের টাকায় সুখ আসে না। স্থায়িত্ব হয় না। অসৎ পথের টাকা বালিঘরের মতো উড়ে যায়। বালির তৈরি ঘর যেমন টিকে থাকে না, অসৎ পথের টাকাও বালিঘরের মতো। ঠিক এমনই- জুয়ার টাকার নেশায় বেড়ে ওঠা এবং সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের এ সপ্তাহের নাটক ‘বালিঘর’। মাতিয়া বানু শুকুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। প্রচারিত হবে শনিবার রাত ৯ টায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির হোসেন, তাহমিনা সুলতানা, ইমতু রাতিশ, তানজিলা হক, হামজা আনোয়ার, জেসমিন সুলতানা, সাবিহা জামান, নদী আক্তার, মনিরুজ্জামানসহ আরো অনেকে।