সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। স্থানীয় গণমাধ্যম তিউনিস আফ্রিক প্রেস জানায়, বৃহস্পতিবার লিবিয়া উপকূলের ৮০ কিলোমিটার দূর থেকে তাদের উদ্ধার করা হয়।

দেশটির নৌবাহিনী জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি প্রায় ডুবন্ত অবস্থায় ছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১৬ থেকে ৫০ বছর বয়স্ক অভিবাসীদের বহনকারী নৌকাটি ৫ই জুলাই লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উপকূল পার হয়ে নৌকাটি নষ্ট হয়ে গেলে তারা একটি তেলের ট্যাঙ্কারে আশ্রয় নেন। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে বেন জিউর্দান শহরে নিয়ে যায় নৌবাহিনী। তাদের দেশটির ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করা হবে।