সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ফের কলকাতায় মডেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :

গত দুই সপ্তাহের মধ্যে কলকাতায় চারজন মডেল-অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। শুরুটা হয় ১৫ মে অভিনেত্রী পল্লবী দে’র মাধ্যমে। এরপর অভিনেত্রী বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগীর মরদেহ উদ্ধার হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন ১৯ বছর বয়সী সরস্বতী দাস। গত রোববার কসবা এলাকার একটি বাসা থেকে সরস্বতী দাসের মরদেহ উদ্ধার করা হয়। অল্প কিছুদিন হলো মডেলিং শুরু করেছেন। স্বপ্ন ছিল বড় মডেল হওয়ার। পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন। কিন্তু আচমকাই বেছে নিয়েছেন আত্মহননের পথ। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই এখনই বোঝা যাচ্ছে না, তার মৃত্যু কি আত্মহত্যা নাকি অন্য কিছু। কসবায় সরস্বতীর মামার বাড়ি। সেখানেই থাকতেন তিনি। গত শনিবার রাতে দিদিমার সঙ্গে বাড়িতে একা ছিলেন। এরপর সকালেই তার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। তাৎক্ষনিক থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শোনা যাচ্ছে, ১৯ বছরের এই উঠতি মডেলের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। পরিবারের দাবি, এ কারণে অবসাদে ভুগছিলেন সরস্বতী। সূত্র: আনন্দবাজার।