সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৩ দিনে ‘বিক্রম’ সিনেমার আয় শত কোটির বেশি

অনলাইন ডেস্ক :

লোকেশ কানাগারাজ পরিচালিত সিনেমা ‘বিক্রম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন কমল হাসান। গত শুক্রবার মুক্তি পেয়েছে তামিল ভাষার এ সিনেমা। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। এরইমধ্যে শত কোটির ক্লাব পেরিয়ে গেছে সিনেমাটি। পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম তিন দিনে ভারতে তামিল ভাষার চারটি সিনেমা ১০০ কোটি রুপি আয় করেছে। তার মধ্যে একটি ‘বিক্রম’। বাকি তিনটি হলো ‘কাবিল’, ‘২.০’, ‘বিস্ট’। কমল হাসানের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এটি সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০০৮ সালে তার অভিনীত ‘দস্যুবাতারাম’ সিনেমাটি তিন দিনে আয় করেছিল ৮৫ কোটি রুপি। ‘বিক্রম’ সিনেমাটি গত শুক্রবার ৩৪ কোটি রুপি, শনিবার ৩১.৭৫ কোটি রুপি, রোববার ৩৫ কোটি রুপি আয় করেছে। যার মোট আয় দাঁড়ায় ১০০.৭৫ কোটি রুপি। সিনেমাটিতে আরো বেশ কজন গুণী অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তারা হলেনÑবিজয় সেতুপতি, ফাহাদ ফসিল, গায়েত্রী শংকর প্রমুখ।