সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নতুন দায়িত্বে ফেরদৌস

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। গেল ৪ জুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তাকে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংস্কৃতি সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। ফেরদৌস বলেন, আমার দুই মেয়ে আমার জন্মদিনকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করে। আর এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। যে কারণে আনন্দ এবং পরিকল্পনা একটু বেশি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের খবরটি আমাকে নতুন মাত্রা যোগ করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। বর্তমানে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ফেরদৌস। এতে তার নায়িকা নিপুণ। আগামী ১১ জুন পর্যন্ত সিনেমারটির শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া শিগগিরই তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার গানের শুটিং-এ অংশ নেবেন। তবে তিনি জানান, এই সিনেমার ডাবিং-এর কাজ শেষ করেছেন তিনি। এছাড়াও তার হাতে এই মুহুর্তে সরকারি অনুদানের সাতটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’,‘ ক্ষমা নেই’, ‘দামপাড়া’,‘ ১৯৭১ সেইসব দিন’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘মাইক’, ‘বিউটি সার্কাস’।