সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

সীতাকুণ্ডে ১০ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ

অননুমোদিত রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে বড় ধরনের অভিযানে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০ জনকে আটক ও ১০ হাজার সিলিন্ডার জব্দ করেছে।

বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪৫ জনের প্রাণহানির ঘটনায় মঙ্গলবার ও বুধবার সীতাকুণ্ড উপজেলা জুড়ে অভিযান চালায় এলিট ফোর্সের সদস্যরা।

র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, র‌্যাব-৭ এর দলগুলো ফৌজদারহাট তুলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে এবং অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের তিন নেতাসহ ১০ জনকে আটক করে।

এসময় এলাকার বেশ কয়েকটি গ্যাস ও তেলের ডিপো সিল করে দিয়েছে।

—ইউএনবি