সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ধর্ম অবমাননার অভিযোগে আফগান মডেল গ্রেফতার

অনলাইন ডেস্ক :

ধর্ম অবমাননার অভিযোগে জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকিকে আটক করল তালেবান। আটক করা হয়েছে আরেক মডেল গোলাম সাখিসহ আজমলের তিন সঙ্গীকেও। তালেবান সরকারের গোয়েন্দা বিভাগ ‘জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স’-এর পক্ষ থেকে বুধবার এ কথা জানিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আটককৃতদের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠায় গত মঙ্গলবার তাদের আটক করা হয়েছে। ’তালেবান সূত্রের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আজমল ও সাখির বিরুদ্ধে কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হাস্যকরভাবে’ কোরআন পাঠের অভিযোগ উঠেছিল। তবে ওই দুজনই তারপর বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন, পবিত্র কোরআন বা ইসলাম অবমাননার কোনো অভিপ্রায় তাদের ছিল না। যদি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তবে তারা ক্ষমাপ্রার্থী। জানা গেছে, সাখি মানসিক অবসাদের শিকার। প্রসঙ্গত, তালেবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদন্ডের সাজা হতে পারে। সূত্র :ভয়েস অব আমেরিকা, আনন্দবাজার।