সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

পাঁচ রোগী ও এক ডাক্তারের গল্প ‘ওয়ার্ড নং সিক্স’

অনলাইন ডেস্ক :

একটি মানসিক হাসপাতালের পাঁচজন রোগী, এক ডাক্তার এবং সেবিকার মনস্তাত্ত্বিক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে নাটক ‘ওয়ার্ড নং সিক্স’। রাশিয়ান নাট্যকার আন্তন চেখভ রচিত এই নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের জুন মাসের বিশ্ব নাটক পর্বে। মিরন মহিউদ্দিনের ভাবানুবাদ ও টিভি নাট্যরূপে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছেন বিটিভির অনুষ্ঠান অধ্যক্ষ মো. ইমাম হোসাইন। নাটকের শুরুতে মুখবন্ধ দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, শাহানা সুমি, খলিল রহমান কাদরী, সমাপ্তি মাসুক, দিলু মজুমদার প্রমুখ। ‘ওয়ার্ড নং সিক্স’ নাটকটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত ৯টায় বিটিভিতে।