সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বিয়ে করলেন নয়নতারা, পাত্র কে?

অনলাইন ডেস্ক :

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবান। বৃহস্পতিবার (৯ জুন) সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাশ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পিংকভিলা জানিয়েছে, সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয় নয়নতারা-বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তারা। শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দিয়েছেন। আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কারো প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, এই বিয়েতে বলিউড তারকা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও উপস্থিত হয়েছেন। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। তারপর থেকে চুটিয়ে প্রেম করছিলেন এই যুগল। অবশেষে দীর্ঘ ৭ বছরের প্রেম পরিণয় পেলো। নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনের হাতেই সিনেমার কাজ রয়েছে এখন। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’। এ ছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।