সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এক ম্যাচে তিন কীর্তি গড়লেন বাবর

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুলতানে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩০৬ রান তাড়া করা পাকিস্তানের জয়ের নায়ক অধিনায়ক বাবর আজম। ১০৭ বলে ১০৩ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ম্যাচে তিনটি কীর্তি স্থাপন করেছেন পাক অধিনায়ক। ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংসে ১৭টি সেঞ্চুরির নজির স্থাপন করলেন বাবর। ১৭টি শতক হাঁকাতে তাঁর লেগেছে মাত্র ৮৫ ইনিংস। দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ভারতের বিরাট কোহলি ১৭তম শতকের দেখা পেয়েছিলেন যথাক্রমে ৯৮ ও ১১২তম ইনিংসে। এ ছাড়া ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি দুবার গড়লেন বাবর। এই সংস্করণে অধিনায়ক হিসেবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়ে বাবর আজম ছাড়িয়ে গেলেন ভারতের বিরাট কোহলিকেও। অধিনায়ক হিসেবে এক হাজার রান করতে কোহলির লেগেছিল ১৭ ইনিংস আর বাবরের লেগেছে মাত্র ১৩ ইনিংস। ওয়ানডেতে রীতিমতো রানের বন্যা বসিয়ে দিচ্ছেন পাক অধিনায়ক। গত পাঁচ ম্যাচের চারটিতেই পেয়েছেন শতকের দেখা। ৮৭ ম্যাচ শেষে বাবরের মোট রান ৪,৩৬৪, গড় ৫৯.৭৮। ১৭ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৮টি অর্ধশতক।