সাম্প্রতিক
শীতের সবজিতে কমছে দাম, ডিমেও ফিরছে স্বস্তি; চড়া মাছ-মাংসের বাজার হাসানের ৬ উইকেটের পরও অস্বস্তিতে দিন শেষ বাংলাদেশের টেকনাফের পাহাড়ে পড়ে আছে তিনজনের মরদেহ, উদ্ধারে অভিযান রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর, মিয়ানমারের দায় নির্ধারণ ও ন্যায়বিচারের আশা বাংলাদেশের যত বিতর্ক, যত কাণ্ড পরীমনির তাহসিফ হত্যা: রিমান্ডে বান্ধবী দিশার দেওয়া তথ্য ঘিরে নতুন রহস্য আবারও আলোচনায় গোলাম মাওলা রনির বিয়ে, স্ত্রী দাবি করা নারী কে? মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Skip to content

এবার অভিনয়ে মেসি

অনলাইন ডেস্ক :

এর আগে অনেক ফুটবল তারকাই অভিনয়ে নাম লিখিয়েছেন। বিভিন্ন বিজ্ঞাপনে তাদের হারহামেশাই দেখা যায়। তবে এটিকে ঠিক অভিনয় বলা যায় না। টিভি সিরিজ, ফিল্ম, ড্রামা কিংবা ডকুমেন্টারিতে কাজ করলেই কেবল কারো নামের পাশে অভিনেতা ট্যাগ লাগে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি একটি আর্জেন্টাইন টিভি সিরিজে অভিনয় করেছেন মেসি। তার চরিত্রের অংশটুকুর দৃশ্যায়ন হয়েছে প্যারিসে। ‘লস প্রটেকটরেস’ নামের সিরিজটির দ্বিতীয় সিজনে একটি ক্যামিও চরিত্র করছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা। তবে এখনই মেসির অভিনয় দেখা যাবে না। এর জন্য অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত, টিভি সিরিজটি মুক্তি পেলে।