সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

টেস্ট র‌্যাংকিংয়ে আরও উন্নতি মুশফিকের

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কা সিরিজে পর পর দুই সেঞ্চুরি মুশফিকুর রহিমকে এগিয়ে দিয়েছে আরও। দুই টেস্টে ১৫১.৫০ গড়ে ৩০৩ রান করেছেন তিনি। তাতে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে তার। ১৮ থেকে ১৬ নম্বরে উঠে এসেছেন এই ব্যাটার। র‌্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে লিটন দাস। ক্যারিয়ার সেরা অবস্হান ১২ নম্বরে আছেন তিনি। এদিকে, কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথকে টপকে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। সদ্য সমাপ্ত লর্ডস টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন সাবেক এই অধিনায়ক। সবচেয়ে কম সময়ে স্পর্শ করেন দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক। তারই পুরস্কার পেলেন র‌্যাংকিংয়ে। রুটের ওপরে শীর্ষস্হানটা অটুট রেখেছেন মার্নাস লাবুশেন। বোলিংয়ে যথারীতি শীর্ষে প্যাট কামিন্স। দুই ধাপ এগিয়ে তিনে এসেছেন নিউজিল্যান্ডের কাইল জেমিসন। অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্হান ধরে রেখেছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।