সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘বনফুল’ পাহাড়ি কন্যার গল্প

অনলাইন ডেস্ক :

সম্প্রতি পঙ্কজ চৌধুরী রনি নির্মাণ করেছেন ‘বনফুল’ নামে নতুন ফিকশন। নির্মাণের পাশাপাশি এটির স্ক্রিপ্টও লিখেছেন রনি। নির্মাতার দাবি- ভিন্ন গল্প, নির্মাণ ও কস্টিউমে নির্মিত বনফুল। পাহাড়ি এলাকায় কয়েক দিন ধরে শুটিং হয় ফিকশনটির। এটিতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, শাহেদ আলী, নাজিয়া হক অর্ষা প্রমুখ। ‘বনফুল’-এর কিছু ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়েছেন ইমতিয়াজ বর্ষণ। তিনি জানান, ‘শুট হয়েছে গত সপ্তাহে পার্বত্য চট্টগ্রামে। দুটি ভিন্ন সময়কে একই অবস্থানে এনে দৃশ্যপটের বর্ণনা ‘বনফুল’। এক পাহাড়ি কন্যার জন্ম-জন্মান্তরের প্রকাশিত রূপ। কাজটি অনেক ভালো হয়েছে। পাহাড়ি এলাকায়, পাহাড়ি লুকে কাজটি করেছে। সবাই দুর্দান্ত করেছে। আশা করছি, সবার ভালো লাগবে।’ ঈদে একটি চ্যানেলে এটি প্রচার হওয়ার কথা রয়েছে।