সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি অক্ষয়-আমির

অনলাইন ডেস্ক :

বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান ও ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’। এরইমধ্যে তার পরবর্তী ‘রক্ষা বন্ধন’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন এই অভিনেতা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অক্ষয় সিনেমার পোস্টারসহ একটি পোস্ট করেছেন। এতে তিনি জানান, আগামী (১১ আগস্ট) মুক্তি পাবে ‘রক্ষা বন্ধন’। একই দিনে মুক্তি পাবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক এটি। এতে দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। ভারতীয় দর্শকদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে এর কাহিনি। অন্যদিকে, ভাই-বোনের সম্পর্কের ওপর ভিত্তি করে নির্মাণ হয়েছে ‘রক্ষা বন্ধন’। আনন্দ এল রাই পরিচালিত সিনেমাটিতে অক্ষয় ছাড়া আরো অভিনয় করছেনÑ ভূমি পেডনেকার, শাহেজমেন কৌর, দীপিকা খান্না, সাদিয়া খাতিব, স্মৃতি শ্রীকান্ত।