সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বছরের সেরা ‘ডাক’ মারা তিনজনই বাংলাদেশের

অনলাইন ডেস্ক :

টেস্ট মর্যাদা পাওয়ার ২২ বছর চললেও এই ফরম্যাটে বাংলাদেশ এখনও দুগ্ধপোষ্য শিশু। সাদা পোশাক গায়ে চাপালেই যেন সবার মাঝে ছটফটানি শুরু হয়ে যায়। ব্যাট হাতে নামলেই দেখা যায় আউট হওয়ার প্রতিযোগিতা। মাঝেমধ্যে কেউ কেউ ভালো পারফর্ম করেন, সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার অ্যান্টিগা টেস্টেও তেমনটাই ঘটেছে। চলতি ২০২২ সালে মাত্র ১টি টেস্ট জিতেছে বাংলাদেশ। সেটি নিউজিল্যান্ডের মাটিতে অবিশ্বাস্যভাবে পাওয়া জয়। পরবর্তী ম্যাচগুলোর পারফর্মেন্স এতটাই খারাপ যে, নিউজিল্যান্ডের ওই জয়কে নিয়ে মাতামাতি করা যায় না। গতকালই অ্যান্টিগায় ৬ ব্যাটার ‘ডাক’ মেরেছেন! এই নিয়ে ৩ বার এক ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার ‘ডাক’ মারল! শুধু তাই নয়, চলতি বছরে ‘ডাক’ মারায় বাংলাদেশের ধারেকাছে কেউ নেই। আরও স্পষ্ট করে বললে, চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত সর্বোচ্চ ‘ডাক’ মারা প্রথম তিন ব্যাটারই বাংলাদেশের। ৫ ম্যাচের ৮ ইনিংসে ৬টি ‘ডাক’ মেরে শীর্ষে আছেন পেসার খালেদ আহমেদ। পরের দুজনই স্বীকৃত ব্যাটার। দুই নম্বরে থাকা ওপেনার মাহমুদুল হাসান জয় ৯ ইনিংসে ৪ বার শূন্য রানে আউট হয়েছেন। তিনে আছেন মুমিনুল হক। তিনিও ১২ ইনিংসে ৪ বার ‘ডাক’ মেরেছেন। পরের দুটি অবস্থান যথাক্রমে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার। দুজনেই ৩টি করে ‘ডাক’ মেরেছেন।