সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মালদ্বীপে সোনা জয় করলো বাংলাদেশের খুশবু

অনলাইন ডেস্ক :

ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের র‌্যাপিড দাবা ইভেন্টে বাংলাদেশের দাবাড়ু ওয়ারসিয়া খুশবু সোনা জিতেছে। মালদ্বীপের উখলামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে খুশবু ৭ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খুশবু শুধু প্রথম রাউন্ডে ড্র করে কিরগিজস্তানের তুরসোনালিয়েভা নুরেলিনার সঙ্গে। এরপর টানা হারিয়েছে কাজাখস্তানের দিয়াসকিজি ডালিয়া, ভারতের মন্দিপাল্লী দীক্ষিতা, উজবেকিস্তানের জিকমাথকোনোভা মখিনুর ও ভারতের হানিয়া শাহকে। অবশ্য ষষ্ঠ রাউন্ডে কাজাখস্তানের ওমিরসেরিক আলিমার কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে সংশয়ে ছিল খুশবু। তবে সপ্তম ও শেষ রাউন্ডে উজবেকিস্তানের আবরোভা জুনায়রাকে হারিয়ে শেষ পর্যন্ত সোনার হাসি হেসেছে রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী। ৬ দেশের ১৩ খেলোয়াড় অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে অংশ নেয়।