সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

বন্যার্তদের পাশে দাড়ালেন আমির খান

অনলাইন ডেস্ক :

যে কোনও দুর্যোগে মানুষের পাশে থাকেন বলিউড সুপারস্টার আমির খান। এবারও প্রশস্ত করলেন সহায়তার হাত। বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি আমির খান আসামের বন্যাদুর্গতদের সাহায্যার্থে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (সিএম রিলিফ ফান্ড) ২৫ লাখ রুপি অনুদান দিয়েছেন। সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের আসাম রাজ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১ লাখের বেশি মানুষ। এ সহায়তার জন্য আমির খানকে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা। সামাজিক পাতায় তিনি লিখেছেন, প্রখ্যাত বলিউড অভিনেতা আমির খান তাঁর রাজ্যের বন্যাদুর্গতদের জন্য সহায়তার হাত প্রশস্ত করেছেন। সিএম রিলিফ ফান্ডে অনুদান দিয়েছেন ২৫ লাখ রুপি। আমির খানকে আগামীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা যাবে। এ সিনেমায় আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, মোনা সিং, নাগা চৈতন্য প্রমুখ। অদ্বৈত চন্দন পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে এ বছরের ১৩ আগস্ট।