সাম্প্রতিক
জুলাই আন্দোলনে মুগ্ধসহ ১১ হত্যা, ট্রাইব্যুনালে ২৬ আসামির বিচার শুরু তিন মাসে পোশাক রপ্তানিতে আয় ১ হাজার ৫৮ কোটি ডলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া শুরু ঢাকার ৮০ শতাংশ লোকাল বাসে নেই হেলপার, সংরক্ষিত আসনেও বসেন পুরুষ যাত্রী বেআইনি আটক বন্ধ ও ইন্টারনেট-মেট্রো চালুর নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের দুর্গাপূজায় চলবে ৩ জোড়া বিশেষ ট্রেন, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা তরুণ জার্মান পর্যটকের কান্না ছুঁয়ে গেল বাংলাদেশিকে, উপহার দিলেন ম্যাকবুক নেপালে আকস্মিক বন্যা, ভেসে গেল ৪০ বাড়ি ও একাধিক সেতু শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়
Skip to content

বিশ্বে করোনায় আক্রান্ত ৫৫ কোটি ৪০ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৪০ লাখ ছাড়াল।

বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৩৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত দুই কোটি ২৭ লাখ ৪১ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দেশেটিতে করোনা ভাইরাসে মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৪১৭ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩৫ লাখ ৫০৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ১৬৮ জনে।