সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

আসছে ‘বাংলার গায়েন সিজন-২’

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী অন্বেষণে প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো হয়। বিচারকদের যাচাই-বাছাইয়ে উঠে আসে প্রতিভাবান শিল্পী। লোকগানের প্রতিযোগিতার মাধ্যমে রিয়েলিটি শোর জগতে নতুন দিক উন্মোচিত করেছে ‘বাংলার গায়েন’। আরটিভির ‘বাংলার গায়েন সিজন-১’-এর জনপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে সিজন-২। দেশ এবং দেশের বাইরের বাংলা ভাষাভাষী ১৬ বছর বা তার চেয়েও বেশি যে কেউ অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়। রেজিস্ট্রেশনের জন্য যে কোনো একটি লোকগান খালি গলায় অথবা একটি বাদ্যযন্ত্রের সাহায্যে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে পাঠিয়ে দিলেই হবে এই https://forms.gle/WCKz6zDR3wamD8ZH6 লিংকে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ জুলাই।