সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

বিজয়ের সঙ্গী হতে চান মালবিকা

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানান। দক্ষিণী সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। তবে বিজয় দেবরকোন্ডার সঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। এ অভিনেতার সঙ্গে পর্দায় রোমান্স করার ইচ্ছার কথা জানিয়েছেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় সরব মালবিকা মোহানান। মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন। তারই ধারাবাহিকতায় টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মালবিকা। এ সময় এক ভক্ত প্রশ্ন করেনÑতামিল সিনেমার কোন তারকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চান? জবাবে ‘মাস্টার’খ্যাত অভিনেত্রী মালবিকা বলেন, ‘রোমান্টিক অথবা রমকম ঘরানার সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে অভিনয় করতে চাই।’ মালবিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারন’। এ সিনেমায় ধানুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। কার্তিক নরেন পরিচালিত এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পায়। বর্তমানে মালবিকার হাতে একটি হিন্দি সিনেমার কাজ রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করছেন সিদ্ধান্ত চতুর্বেদী। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন মালবিকা। ২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোলে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মালবিকা। ২০১৬ সালে ‘নানু মটু ভারালক্ষ্মী’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয়। ২০১৯ সালে ‘পিতা’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পথচলা শুরু।