সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

আবারও একসঙ্গে মিঠুন-দেব

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক মতাদর্শের কারণে দেব-মিঠুনের অবস্থান দুই মেরুতে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাদের কার্যক্রম এ অবস্থান দৃষ্টিগ্রাহ্য হয়েছে। কিন্তু রাজনৈতিক অবস্থান পেছনে ফেলে সিনেমার স্বার্থে এক হলেন এই দুই তারকা। অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেখা যাবে তাদের। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বছর দেড়েক আগে ‘প্রজাপতি’ সিনেমার ঘোষণা করেন নির্মাতা। কিন্তু মিঠুনের অসুস্থতার কারণে বেশ কয়েকমাস পিছিয়ে যায় সিনেমাটির শুটিংয়ের কাজ। সব বাধা কাটিয়ে গত মঙ্গলবার শুটিং শুরু করেন নির্মাতা। এতে অংশ নেন দেব-মিঠুন। দীর্ঘ বিরতির পর কামব্যাক প্রসঙ্গে মিঠুন বলেন ‘এতদিন, ততদিন বুঝি না; এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। দেখলেন তো ওটিটিতেও কাজ করলাম। সব ল্যান্ডমার্ক। প্রজাপতিতে অনেকদিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।’ সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী দেব। এ অভিনেতা বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট দেখেই বলেছিলাম, এটা মিঠুনদার চরিত্র; উনি প্রথমবারেই রাজি হয়ে যান। অসাধারণ একটা গল্প।’ কলকাতার সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়ি আপাতত কয়েকদিনের ঠিকানা দেব-মিঠুনের। এই সিনেমার সুবাদে ৪৬ বছর পর একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। সিনেমাটিতে দেবের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। তা ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জির মতো শিল্পীরা। আগামী বড় দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।