সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

৫৮ কোটিতে মোহাম্মদ আলীর সেই বেল্ট বিক্রি

অনলাইন ডেস্ক :

৩০ অক্টোবর ১৯৭৪। কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে মুখোমুখি কিংবদন্তি মার্কিন বক্সার মোহাম্মদ আলী এবং জর্জ ফোরম্যান। দুজনের বয়সের পার্থক্যও অনেক ছিল। কিন্তু ৩২ বছর বয়সী মোহাম্মদ আলীর কাছে হার মানতে হয়েছিল আন্ডারডগ হিসেবে রিংয়ে নামা ২৫ বছরের ফোরম্যানকে। ওই লড়াইকে শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বক্সিং লড়াইগুলোর একটি হিসেবে ধরা হয়। এত বছর পর কঙ্গোর সেই বক্সিং লড়াইয়ের স্মৃতি ফিরে এলো। কারণ ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’ খ্যাত সেই লড়াইয়ে জয় তুলে নেওয়ার পর মোহাম্মদ আলী যে চ্যাম্পিয়নশিপ বেল্ট পেয়েছিলেন, সেটি এবার নিলামে বিক্রি হয়েছে মোটা অংকে। ডালাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন বেল্টটি নিলামে তুলেছিল। যেটা নিলাম থেকে ৬.১৮ মিলিয়ন ডলারে কিনে নেন এনএফএলের দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের মালিক জিম ইয়ারসে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি ৩০ লাখ টাকা। মোহাম্মদ আলীর সেই বেল্ট এখন নিজের সংগ্রহশালায় সংরক্ষণ করবেন জিম ইয়ারসে। উল্লেখ্য, ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬০ হাজার দর্শক। আর বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি দর্শক সেই লড়াই দেখেছিলেন টিভিতে। যা ছিল ওই সময়ে টেলিভিশনে কোনো লাইভ স¤প্রচারে সর্বোচ্চ সংখ্যক দর্শকের রেকর্ড। ম্যাচটি থেকে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছিলেন আয়োজকেরা। সর্বকালের সেরা বক্সার হিসেবে পরিচিত মোহাম্মদ আলী ২০১৬ সালে মারা যান।