সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

পরিচালক বদল করলেন শাকিব খান

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক শাকিব খানের ‘মায়া’ সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে। এটি পরিচালনার কথা হিমেল আশরাফের। কিন্তু শোনা যাচ্ছে সিনেমাটির পরিচালক বদলে যেতে পারে। বিষয়টি অস্বীকার না করলেও এ প্রসঙ্গে বিস্তারিত বলেননি শাকিব। ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পান শাকিব খান। এই সিনেমা থেকে হিমেল আশরাফের বাদ পড়া প্রসঙ্গে শাকিব খানের ভাষ্য: ‘এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না। সময় হলেই সব জানাব। শুধু বলব- সমৃদ্ধ কাজের স্বার্থে প্রয়োজনে অনেক কিছুরই পরিবর্তন হতে পারে।’ আগামী ১৫ আগস্ট দেশে ফিরে ‘মায়া’র কাজ শুরু করবেন শাকিব। এই নায়কের একাধিক ঘনিষ্ঠসূত্রে এ কথা জানা গেছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি।