সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

ইনজুরিতে আয়ারল্যান্ড সিরিজে নেই রাবাদা

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কাগিসো রাবাদাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। বাঁ পায়ের গোড়ালির গাঁটের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ) মঙ্গলবার এক বিবৃতিতে রাবাদার চোটের কথা জানায়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২৭ বছর বয়সী এই পেসারকে বিশ্রাম দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। পরে টি-টোয়েন্টিতে ফিরে সিরিজের প্রথম দুই ম্যাচে নিতে পারেন কেবল একটি উইকেট। চোটের জন্য ছিলেন না তৃতীয় ম্যাচে, তার জায়গায় ফেরেন আনরিক নরকিয়া। আগামী বুধবার ও শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে প্রোটিয়ারা। সেখান থেকে আবার ইংল্যান্ডে ফিরবে তারা। খেলবে তিন ম্যাচের টেস্ট সিরিজ, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে রাবাদার সেরে ওঠার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে সিএসএ।