সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপের এবারের আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মঙ্গলবার (২রা আগষ্ট) প্রকাশিত এই সূচিতে ৩০ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ; আফগানিস্তানের বিপক্ষে। ১ সেপ্টেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও আয়োজক হিসেবে রয়েছে শ্রীলঙ্কাই। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। পরের দিন অর্থাৎ ২৮ আগস্ট ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

আগামী ৩০ আগস্ট বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে। কোয়ালিফাইং রাউন্ডে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং। ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এরপর এক সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে আরও দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। এশিয়া কাপের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।