সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

পিটের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ জোলির

অনলাইন ডেস্ক :

২০১৬ সালে নিজেদের ব্যক্তিগত বিমানে অপ্রত্যাশিত এক ঘটনার মধ্য দিয়ে আলাদা হয়ে যান ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি।২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলি এ ব্যাপারে একটি মামলাও করেছিলেন। মামলার বিষয়বস্তু ছিল শারীরিক নির্যাতন। জোলির অভিযোগ তার প্রাক্তন স্বামী তাকে শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেছিলেন।২০১৬ সালে বিচ্ছেদ হওয়ার পর অসংখ্য আইনি লড়াইয়ে জড়ান পিট জোলি। এফবিআই এজেন্টের নোট অনুসারে, জোলি অভিযোগ করেন পিট তাকে বিমানে শারীরিকভাবে আঘাত করেন এবং চিৎকার চেঁচামেচি করেন। তখন তিনি তার ক্ষতবিক্ষত কনুইয়ের একটি ছবি পুলিশের কাছে দিয়েছিলেন। যদিও এ ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করেন পিট।২০০০ সালে ২৯ জুলাই জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পিট। পরে তাদের ডিভোর্স হলে হলিউড সুপারস্টার আঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই সুদর্শন নায়ক। জোলির সঙ্গে পিটের ছয় সন্তান রয়েছে। যাদের মধ্যে তিনজনকেই দত্তক নিয়েছেন এই দম্পতি। ২০১৪ সালে বিয়ে করলেও ২ বছর পরই সম্পর্কের ইতি টানেন পিট-জোলি দম্পতি।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস