সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কবি নাঈমের প্রেমে মৌসুমী হামিদ

অনলাইন ডেস্ক :

সেজান একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে ঘটনার সূত্রপাত। তার আগের প্রফেশন কী ছিল সেটা অফিস কর্তৃপক্ষ নজরুল সাহেব জিজ্ঞাসা করলে সেজান জানায় সে আগাগোড়া একজন কবি। আগেও কবি ছিল বর্তমানেও কবি। নজরুল সাহেব বিরক্ত হয়ে জীবনবৃত্তান্ত ছিঁড়ে ফেলেন। রাগান্বিত স্বরে বলেন তার অফিসে কবির চাকরি নেই। এরপরই ঘটতে থাকে নানান ঘটনা। এমন গল্প নিয়ে এগিয়ে যাবে ‘কবি’ নামের একক নাটক।নাটকটি নির্মাণ করেছেন জহির খান। রচনা করেছেন আজম খান।নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফএস নাঈম, মৌসুমী হামিদ, সোহেল খান, আহসান হাবিব, নাসিম, তন্ময়া তানিয়া প্রমুখ। কবি নাটকটি চিত্রগ্রাহক হিসেবে ছিলেন নুরুন্নবী তরুণ।নির্মাতা জহির খান বলেন, ‘আমাদের যাপিত-জীবনের বাস্তব কিছু ঘটনাবলির সংযোজনে নির্মিত হয়েছে কবি নাট। শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে ‘কবি’।’