সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

আসছে জয়ার ‘বিউটি সার্কাস’

অনলাইন ডেস্ক :

বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও মাহমুদ দিদার পরিচালিত জয়া আহসান অভিনীত ছবি ‘বিউটি সার্কাস’। ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, শিগগিরই ‘বিউটি সার্কাস’ সিনেমা হলে মুক্তি দেয়া হবে। চলতি মাসেই ‘বিউটি সার্কাস’র অফিসিয়াল পোস্টার প্রকাশ হবে। সেদিনই মুক্তির তারিখ জানানো হবে সরকারি অনুদান প্রাপ্ত এ ছবির। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেয়ার পর হুমকির মুখে পড়ে এক নারী। কিন্তু সে আপন শক্তিতে টিকে থাকে। জয়া আহসান ছাড়াও এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ। পরিচালক মাহমুদ দিদারের এটি প্রথম সিনেমা।তিনি জানান, করোনার কারণে গত দু’বছর মুক্তি থেমে ছিল। তবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির দিন ঘোষণা করা হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় কিছুই করার ছিল না। সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান আগেই জানিয়েছেন, তার অভিনয় জীবনের খুব রোমাঞ্চকর কাজ ‘বিউটি সার্কাস’। তিনি বলেন, অভিনয়শিল্প এমন কিছু জায়গায় নিয়ে যায়, যেখানে আগে কোনো দিন যাওয়া হয়নি। এমন কিছু চরিত্র প্রদর্শন করার সুযোগ করে দেয়, যার অভিজ্ঞতা একেবারে নতুন। এমনি একটি চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। সার্কাসের অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন ছিল।