সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন: ওমর সানী

অনলাইন ডেস্ক :

‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন’- এমনই আহ্বান জানালেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বৃহস্পতিবার সকালে ফেসবুক পোস্টে এ আহ্বান জানান ‘আখেরি হামলা’খ্যাত এই অভিনয়শিল্পী। ওমর সানী বলেন, ‘আমাকে যারা ফলো করেন তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউ-ই পৃথিবীতে স্থায়ীভাবে থাকব না, তাই নামাজটা শুরু করেন, প্লিজ!’ এই অভিনেতা বলেন, ‘আমার দাদা, দাদি বেঁচে নাই, বাবা, মা নাই, আত্মীয়-স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব, আমরা যা-ই করি না কেন, নামাজটা জরুরি!’ ফেসবুক হ্যান্ডেলে সক্রিয় ওমর সানীর এই পোস্টকে নেটিজেনদের অনেকেই সময়ের সেরা পোস্ট হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন বলে তাকে কথা দেন। অবশ্য একজন নেট নাগরিক লিখেছেন, নামাজের ক্ষেত্রে চেষ্টা না, নামাজের সময় অবশ্যই অন্য সব কাজ ছেড়ে নামাজ আদায় করতেই হবে। কারণ নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাই নামাজের ক্ষেত্রে চেষ্টা বললে নামাজকে ছোট করা হয়।