সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

২০ টাকা মজুরি বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চা শ্রমিকদের

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে শ্রমিক ও বাগান মালিকদের মধ্যে বৈঠকে বাগান মালিক পক্ষ ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৪০ টাকা মজুরি দেয়ার কথা জানান। তবে শ্রমিকরা মাত্র ২০ টাকা মজুরি বৃদ্ধি প্রত্যাখান করে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শ্রম অধিদপ্তর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মজুরি নিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, তারা বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় এনে বৈঠকে মালিক পক্ষের কাছে ৩০০ টাকা মজুরি দাবি করেন। মালিক পক্ষ মাত্র ২০ টাকা মজুরি বৃদ্ধি ঘোষণা করেছে। বৃদ্ধি করা মজুরি ২০ টাকায় তাদের সংসারে ব্যয় মেটানো কোনোভাবে সম্ভব না। তাই তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

আজও মজুরি বৃদ্ধির দাবিতে দেশের ১৬৭টি চা বাগানের মতো মৌলভীবাজারের ৯২টি চা বাগান, হবিগঞ্জ, সিলেটসহ সারা দেশের চা বাগানে শ্রমিকেরা ধর্মঘট পালন করে আসছেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকেরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। এর পর ১৩ আগস্ট অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস চা শ্রমিক ধর্মঘট পালন করে। ১৪ ও ১৫ আগস্ট দুই দিন স্থগিত থাকার পর ১৬ আগস্ট থেকে পূর্ণদিবস ধর্মঘট পালন করছে।

—-ইউএনবি