সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বগুড়ায় বাসচাপায় চালকসহ নিহত ২

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক।

নিহতদের মধ্যে সিএনজি চালক আব্দুল বাছেদ শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের শাহার উদ্দিনের ছেলে। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। এসব বিষয় নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহাদৎ হোসেন। তিনি জানান, বগুড়া থেকে যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল ও অটোরিকশা শেরপুরে আসছিল। পথে হামছায়াপুর এলাকায় উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে অটোরিকশার চালক ও যাত্রীসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে একজন পুরুষ যাত্রী মারা যান। পরে বাকি আহত পাঁচজনকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।

শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষ মারা যান। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন, শেরপুর উপজেলায় স্বাস্থ্য কমপেক্সে একজন মারা গেছেন। আর শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। বানিউল আনাম আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে পুলিশ বাসটি আটক করেছে।

—ইউএনবি