সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক ভবনে পানির সমস্যা নিরসনের দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল বুধবার রাত থেকে তারা কর্মবিরতি পালন শুরু করেন।

পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি স্বপ্নীল হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েকদিন ধরে তাদের আবাসিক হোস্টেলে পানি সরবরাহে ব্যাঘাত ঘটছে। এতে করে তাদের গোসল, খাওয়া, টয়লেট সহ বিভিন্ন কাজে সমস্যায় পরতে হচ্ছে। বিষয়টি হাসপাতালের সহকারি পরিচালককে জানানো হলেও তিনি এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি।

তাই আবাসিক হোস্টেলে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে তারা কর্মবিরতি পালন শুরু করেছেন। পানির সংকট সমাধান হওয়ার পরই কর্মবিরতি তুলে নেবেন বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা। হাসপাতালের কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে কথা হলে তারা বলেন, ওয়ার্ডে ডাক্তারদের আগের মতো দেখা যাচ্ছেনা। নার্সরা তো সবকিছু বুঝবে না। তারা তো চিকিৎসা দেবে না। এতে সমস্যা হচ্ছে।

পাবনা জেনারেল হাসপাতাল সহকারী পরিচালক ডা: ওমর ফারুক মীর বলেন, হাসপাতালের আবাসিক ভবনে পানি সরবরাহের বড় পাম্পটি নষ্ট হয়ে গেছে। সাবমারসিবল পাম্প দিয়ে পানি সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। কিন্তু লোডশেডিং এর কারণে কাজ শেষ হতে সমস্যা হচ্ছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। তবে কতদিনের মধ্যে কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

সহকারি পরিচালক আরও বলেন, হাসপাতালের অন্যান্য চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এতে রোগীদের সেবা দেয়া নিয়ে কোনো সমস্যা হচ্ছে না।