সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

কাল থেকে এশিয়া কাপের বাছাই পর্ব শুরু

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপের ১৫তম আসরের বাছাই পর্ব আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ওমানে বাছাই পর্বের প্রথম দিন মাঠে নামছে হংকং ও সিঙ্গাপুর। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরের বাছাই পর্বে লড়বে মোট চারটি দল। দলগুলো হলো- স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, হংকং, সিঙ্গাপুর ও কুয়েত। লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে চারটি দল। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি মূল পর্বে খেলার টিকিট পাবে। মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী দলটি ‘এ’ গ্রুপে খেলবে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ২৪ আগস্ট বাছাই পর্ব শেষ হবে। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে হবে বাছাই পর্বের সবগুলো ম্যাচ। মূল পর্বের সবগুলো ম্যাচ হবে শারজাহ ও দুবাইতে। ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের মূল পর্ব। ‘বি’গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টাইগাররা। দুই গ্রুপের সেরা চার দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরে একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো। আর সুপার ফোর টেবিলের সেরা দুই দল ফাইনালে খেলবে। ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।