সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

নাঈম-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

প্রথম ওয়ানডেতে ৮০ রানে গুটিয়ে গিয়ে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বৃহস্পতিবার রাতে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় স্টেডিয়ামে উইন্ডিজ ‘এ’ দলকে ৪৪ রানে হারিয়েছে মোহাম্মদ মিঠুনের দল। বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবীয়রা ৯ উইকেটে ২৩৩ রান তুলতে সমর্থ হয়েছে। উইন্ডিজ ‘এ’ দলের জশুয়া দা সিলভা ৮০ বলে ৬৮ রান করেছেন। তেগনারায়ন চন্দ্রপল করেছেন ৩৮ রান। এ ছাড়া ব্রায়ান চার্লস ৩২ আর টেডি বিশপ ৩১ রান করেন। বাংলাদেশ ‘এ’দলের পক্ষে তিন উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম। রেজাউর রহমান রাজার শিকার দুই উইকেট। এর আগে, টস হেরে আগে ব্যাট করে ২৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’। ১১৬ বলে ১০৩ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নাঈম শেখ। এশিয়া কাপের স্কোয়াডে ডাক পাওয়া সাব্বির রহমান ৫৮ বলে ৬২ রান করেন। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে আসে ৪৭ বলে ২৪ রান। ক্যারীবিয় বোলারদের মধ্যে শেরমন লুইস ও ব্রায়ান চার্লস দুইটি করে উইকেট নিয়েছেন।