সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

সিনেমার প্রচারে নেই অমৃতা

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের নায়িকা অমৃতা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পেয়েছেন পরিচিতি। কিন্তু দীর্ঘদিন তাকে পর্দায় দেখা যাচ্ছে না। সর্বশেষ তিনি ‘ও মাই লাভ’ নামের সিনেমায় অভিনয় করেন। আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার। এদিকে সিনেমাটির প্রচারে দেখা যাচ্ছে না অমৃতাকে। এ প্রসঙ্গে জাহাঙ্গীর সিকদার বলেন, ‘অমৃতা সিনেমায় ভালো অভিনয় করেছেন। কিন্তু সিনেমার প্রচারে তাকে পাচ্ছি না। অনেকদিন ধরে তার মোবাইলে কল করে বন্ধ পাচ্ছি। তার খোঁজও পাচ্ছি না। সিনেমা মুক্তির সময় অমৃতাকে প্রচারে পেলে সিনেমাটির জন্য ভালো হতো।’ এক্সেল ফিল্মস-এর ব্যানারে সিনেমাটিতে ওপার বাংলার অভিনয়শিল্পী ঋদ্ধিশের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা ও কলকাতার নায়িকা সাবর্ণী। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আলী রাজ, অমিত হাসান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, বিপাশা কবির, বড়দা মিঠুসহ অনেকে। এর কাহিনি ও সংলাপ করেছেন কমল সরকার। সিনেমাটির নির্বাহী পরিচালক মোরশেদ খান হিমেল। অমৃতা অভিনীত প্রথম সিনেমা ‘গেইম’। যুগল পরিচালক রয়েল-অনিক পরিচালিত এ সিনেমা মুক্তি পায় ২০১৫ সালে। এরপর ইস্পাহানী আরিফ জাহানের ‘গুন্ডা-দ্য টেরোরিস্ট’ সিনেমায় অভিনয় করেন অমৃতা। এই সিনেমায় বাপ্পির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ওয়াজেদ আলী সুমনের ‘পাগলা দিওয়ানা’ সিনেমায় শাহরিয়াজের বিপরীতে অভিনয় করেন এই নায়িকা।