সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

দুই আর্জেন্টাইনে সহজ জয় পেল ইন্টার

অনলাইন ডেস্ক :

ইতালিয়ান সিরি আ’তে গত শনিবার রাতে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও স্পেজিয়া। ঘরের মাঠে হেসেখেলেই জিতেছে ইন্টার। স্পেজিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৩৫তম মিনিটেই লিড নেয় ইন্টার। রোমেলু লুকাকুর পাস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ। লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার। বিরতির পর ম্যাচের ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানোগু। ৮২তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ইন্টার। এবার গোল করেন আর্জেন্টিানার আরেক তারকা জোয়াকুইন কোরেয়া। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার। এই জয়ের ফলে লিগের শীর্ষে উঠে গেছে ইন্টার। দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই এবং তিনে লাউৎসিও ও তোরিনো।