সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

দেশের বন্যা পরিস্থিতির উন্নতি

ফাইল ছবি

সারাদেশের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত বন্যায় নিহতের সংখ্যা ১৪১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৭ মে থেকে ২৪ আগস্ট পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

নিহতদের মধ্যে সিলেটে ৮০ জন, ময়মনসিংহে ৪৩ জন,রংপুরে ১৭ জন ও ঢাকা বিভাগে একজন।

তাদের মধ্যে বন্যার পানিতে ডুবে ১০৯ জন,বজ্রপাতে ১৯ জন, সাপের কামড়ে তিনজন,ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।

এছাড়া এ সময়ে প্রায় ৩৫ হাজার ৫৯৫ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বন্যায় সিলেটের ৩৩টি, রংপুরের তিনটি ও চট্টগ্রাম বিভাগের একটিসহ ৩৭টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা, যেখানে যথাক্রমে ১৩, ১১ ও ৫টি উপজেলা বন্যা কবলিত হয়েছে।

—ইউএনবি