সাম্প্রতিক
নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে? রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ৪ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ, তদন্তে আরও ৪ জন হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে একজনের প্রাণহানি তিন ফিফটিতে বাংলাদেশের ৩১৭, প্রথম দিনেই নাটকীয় উত্থান-পতন শেখ হাসিনার আমলে দুই বিচার নিয়ে কী বলেছিলেন নাভি পিল্লাই? কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার অভিযোগ বিজেপির মোটরসাইকেলে এসে বিকাশকর্মীদের গাড়িতে গুলি, দুই বস্তায় থাকা তিন কোটি টাকা লুট নাভি পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কোটি ২০ লাখ নিম্ন মধ্যবিত্ত
Skip to content

এসএসসি পরীক্ষা দেয়া হলো না হৃদয়ের !

এসএসসি পরীক্ষা দেয়া হলো না তামিম মোল্যা হৃদয়ের (১৬)। নড়াইলের লোহাগড়া উপজেলার আলাউদ্দিন মুন্সির মোড় এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনায় তার দুই সহপাঠী বন্ধুও আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

নিহত হৃদয়ের বন্ধু রফিক জানায়, প্রাইভেট পড়ে তিনবন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অ্য্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে এবং এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

—ইউএনবি